টিভি পর্দায় 'যুদ্ধশিশু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে ভারতে তৈরি হয় যুদ্ধশিশু ছবিটি, সেখানে এর নাম ছিল চিলড্রেন অব ওয়ার। পরিচালনা করেছেন মৃত্যুঞ্জয় দেবব্রত। গত বছর ভারতে মুক্তি পায় ছবিটি। এর পরপরই ছবিটি বাংলাদেশে আমদানি করা হয়। প্রদর্শন করা হয় কয়েকটি প্রেক্ষাগৃহে। এবার ছবিটি বাংলাদেশের টিভি চ্যানেলে দেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। জানা গেছে, বিজয় দিবস উপলক্ষে আরটিভিতে আজ মঙ্গলবার দুপুর ১২টা ৩৫ মিনিটে ছবিটি দেখানো হবে।
১৯৭১ সালের মার্চ থেকে যুদ্ধশিশুর কাহিনির শুরু। বাংলাদেশের প্রত্যন্ত এক গ্রাম থেকে বৈরী সময়ে একটি পরিবারের যাত্রা, একজন সাংবাদিকের মুক্তিসেনায় রূপান্তর, তাঁর স্ত্রীর পরিণতি এবং যুদ্ধ নিয়ে মর্মস্পর্শী এক কাহিনি তুলে ধরা হয়েছে এই ছবিতে।
এই ছবিতে অভিনয় করেছেন রাইমা সেন, ইন্দ্রনীল সেনগুপ্ত, ফারুক শেখ, ভিক্টর ব্যানার্জি, পবন মালহোত্রা প্রমুখ।