টিভি সিরিয়ালে অমিতাভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শক্তিমান বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ৭১ বছর বয়সে প্রথমবার একটি টিভি সিরিয়ালে নাম লিখিয়েছেন।
এর আগে ২০০০ সালে ‘কৌনবনেগা ক্রোড়পতি’ রিয়েলিটি শো উপস্থাপনার মাধ্যমে ছোট পর্দায় আসেন অমিতাভ। এবার আসছেন সিরিয়ালের প্রধান চরিত্রে।
ফিকশনাল এই সিরিয়ালটির নাম ‘যুদ্ধ’। প্রচার করবে সনি এন্টারটেইনমেন্ট চ্যানেল। ১৪ জুলাই থেকে সপ্তাহে সোম থেকে বৃহস্পতিবার ভারতীয় সময় রাত সাড়ে ১০টায় সিরিয়ালটি প্রচারিত হবে।
অমিতাভ ছাড়াও সিরিয়ালে থাকছেন শারিকা, নাসির উদ্দিন শাহ, কে কে মেনন প্রমুখ।
সিরিয়ালের পরিচালক ঋভু দাশগুপ্ত। ক্রিয়েটিভ পরিচালক সুজিত সরকার। যৌথভাবে প্রযোজনা করেছে অমিতাভ বচ্চনের সংস্থা সরস্বতী ক্রিয়েশনস ও এন্ডেমোল। সিরিয়ালটির কাহিনি গড়ে উঠেছে এক রিয়েল এস্টেট শিল্পপতির জীবন নিয়ে।