টিভি সিরিয়ালে অমিতাভ বচ্চন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবার ছোট পর্দায় দেখা যাবে অমিতাভ বচ্চনকে। তবে ‘কৌন বনেগা ক্রোড়পতি’ অনুষ্ঠানে নয়, একটি টিভি সিরিয়ালে অভিনয় করবেন তিনি। তাঁর নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এবিসিএল থেকেই তৈরি করা হবে অনুষ্ঠানটি। সিরিয়ালটি যে বড় বাজেটের হতে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। জানা গেছে, অমিতাভ বচ্চনের অভিনয়জীবনে নতুন মাত্রা দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে নির্মাতাদের পক্ষ থেকে। জি নিউজ।