টিভিতে অমর একুশে গ্রন্থমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমী প্রাঙ্গণে আজ শুরু হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা। দেশের প্রায় সব কটি টিভি চ্যানেল বইমেলা নিয়ে প্রতিদিনই বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। এখানে থাকবে নতুন বইয়ের খবর, লেখকদের সঙ্গে আলাপচারিতা, প্রকাশক এবং মেলায় আসা মানুষজনের কথা।উদ্বোধনী অনুষ্ঠানটি বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে বেলা তিনটায়। এ ছাড়া প্রতিদিন সন্ধ্যা সাতটায় থাকবে অনুষ্ঠান একুশ আমার অহংকার। এটিএন বাংলায় বইমেলা প্রতিদিন প্রচারিত হবে প্রতিদিন বিকেল পাঁচটা ৪৫ মিনিটে। চ্যানেল আইতে বিকেল সাড়ে চারটায় থাকছে ট্রাস্ট ব্যাংক বইমেলা সরাসরি অনুষ্ঠান। একুশে টিভিতে আমার বইমেলা প্রচারিত হবে রাত ১১টা ৪৫ মিনিটে। সারা দিনের বইমেলা নিয়ে রাত সাড়ে ১১টায় এনটিভিতে থাকছে বই বসন্ত। আরটিভির অনুষ্ঠানটির নাম একুশে বইমেলা। প্রচারিত হবে সন্ধ্যা সাতটা ১৫ মিনিটে। প্রতিদিনের বইমেলার খবর নিয়ে বাংলাভিশনে অনুষ্ঠান প্রচারিত হবে রাত ১২টা ২০ মিনিটে। দেশ টিভিতে সন্ধ্যা ছয়টায় প্রচারিত হবে অনুষ্ঠান বইমেলা।