টিভিতে নারী দিবসের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ আন্তর্জাতিক নারী দিবস ২০১০। এ উপলক্ষে দেশের সব কটি টিভি চ্যানেল আয়োজন করেছে বিশেষ অনুষ্ঠানমালার। আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপনের উদ্বোধনী অনুষ্ঠানটি সকাল ১০টায় সরাসরি দেখানো হবে বিটিভিতে। চ্যানেল আইতে রাঁধুনী কীর্তিময়ী নারী অনুষ্ঠানটি দেখানো হবে রাতে। এনটিভিতে রাতে থাকছে টক শো এই সময়। চ্যানেল ওয়ানে সন্ধ্যায় থাকছে নৃত্যানুষ্ঠান জলপরী। কন্যা জায়া জননী অনুষ্ঠানে অংশ নিয়েছেন পান্না কায়সার, জিনাত বরকতউল্লাহ, শমী কায়সার ও বিজরী বরকতউল্লাহ। তিন নারী-চরিত্র নিয়ে তৈরি কাব্যনাটক তুমি আমার গগন তারায় একক অভিনয় করেছেন শ্যামলী সুলতানা। দেশ টিভিতে রাতে দেখানো হবে ঐশ্বরিয়া রাই অভিনীত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রভোকড। সংগীতানুষ্ঠান প্রেম ভালোবাসি বলে পরিচালনা করেছেন বুলবুল ইসলাম। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে টক শো জাগো নারী। এটি সঞ্চালনা করেছেন তানিয়া আমির। রাতে থাকছে বিশেষ অনুষ্ঠান আমি কেবলই স্বপন করেছি বপন।