টিভিতে ভালোবাসা দিবসের কনসার্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভার ক্যান্টনমেন্টে আজ সন্ধ্যায় কনসার্ট আয়োজন করা হয়েছে। ‘কনসার্ট ফর ভিক্টোরি’ শিরোনামের এই কনসার্টে গান করবেন মমতাজ, বারী সিদ্দিকী এবং সোলস ও ফিডব্যাক। কনসার্টটি সন্ধ্যা ছয়টা থেকে সরাসরি সম্প্রচার করবে দেশ টিভি। ‘ভ্যালেন্টাইন ওয়েভ’ কনসার্টে গান করবেন আগুন, তপু ও যাত্রী এবং ন্যান্সি। কক্সবাজারের সি গাল হোটেল থেকে রাত আটটায় এটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল টোয়েন্টিফোর। ‘আরটিভি ভ্যালেন্টাইনস নাইট’ আয়োজন করা হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, সন্ধ্যা সাড়ে সাতটায়। এতে গান করবেন হাবিব, বালাম, অর্ণব ও কনা। থাকছে সজল, বিন্দু ও সারিকার নাচ। অনুষ্ঠানটি আরটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।