টিভিতে সবচেয়ে বেশি পারিশ্রমিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় পর্দার তারকাদের ছোট পর্দার অনুষ্ঠানে হাজির হওয়ার প্রবণতা বেড়ে গেছে। সেই সঙ্গে তাঁদের পারিশ্রমিকটাও থাকে আকাশছোঁয়া। এই যেমন কিছুদিন আগেও টেলিভিশনে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া তারকাদের তালিকায় সালমান খান ও অমিতাভ বচ্চনের নাম ছিল। এবার তাঁদের ডিঙিয়ে টেলিভিশন থেকে সর্বাধিক পারিশ্রমিক নেওয়ার রেকর্ডটি গড়েছেন হূতিক রোশন। আগামী মাস থেকে স্টার প্লাসে শুরু হতে যাচ্ছে জাস্ট ড্যান্স নামের একটি রিয়েলিটি শো। সেখানে বিচারক হিসেবে থাকছেন হূতিক। আর প্রতি পর্বের জন্য দুই কোটি রুপি নিচ্ছেন তিনি। এর আগে সালমান খান বিগ বস-এর দুটি পর্বের শুটিং একই দিনে করতেন; বিনিময়ে নিতেন আড়াই কোটি রুপি। সেখানে হূতিক এক পর্বের জন্যই নিচ্ছেন দুই কোটি করে। ওয়েবসাইট।