টিভিতে সরাসরি কনসার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বিদায় নিচ্ছে ২০১২ সাল। রাত ১২টার পর শুরু হবে নতুন বছর, ২০১৩ সাল। বর্ষবিদায় আর বর্ষবরণের সময়কে উদ্যাপন করতে আজ ঢাকা ও ঢাকার বাইরে আয়োজন করা হয়েছে বিভিন্ন কনসার্টের। এর মধ্য থেকে কয়েকটি কনসার্ট আবার সরাসরি দেখাবে টিভি চ্যানেলগুলো। কক্সবাজার সমুদসৈকতে আয়োজিত কনসার্টের শিরোনাম: ‘হেড অ্যান্ড সোলজারস থার্টিফার্স্ট ধামাকা’। কনসার্ট শুরু হবে রাত সোয়া আটটায়। এই কনসার্টে গান গাইবেন এন্ড্রু কিশোর, হায়দার হোসেন, সামিনা চৌধুরী, হূদয় খান, রাজীব, নিশিতা, দৃক ও উচ্চারণ। ঢাকা সেনানিবাসের এসটিবিএন ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত কনসার্টটি বিকেল সাড়ে পাঁচটা থেকে সরাসরি দেখাবে দেশ টিভি। এখানে গান গাইবেন জেমস, মমতাজ, ফিডব্যাক ও ডিফরেন্ট টাচ্। রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘কনসার্ট ফর দিন বদলের চার বছর’ সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, বিকেল সাড়ে পাঁচটা থেকে। মহাজোট সরকারের চার বছর পূর্তি এবং নতুন বছরকে স্বাগত জানাতে আয়োজিত এই কনসার্টে গান করবেন জেমস, মিলা, মাইলস, শিরোনামহীন, লালন ও চিরকুট। সব কটি কনসার্টেই গান হবে মধ্যরাত পর্যন্ত।