টিভিতে ‘গ্রন্থমেলা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা একাডেমীতে আজ শুরু হচ্ছে ‘অমর একুশে গ্রন্থমেলা’। এই মেলা ঘিরে আজ থেকে টিভি চ্যানেলগুলোতে দেখানো হবে নানা অনুষ্ঠান। চ্যানেল আইতে বিকেল সাড়ে চারটায় সরাসরি দেখানো হবে ট্রাস্ট ব্যাংক বইমেলা প্রতিদিন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ইমদাদুল হক মিলন, আহমদ মাযহার, লুৎফর রহমান রিটন ও আদিত্য শাহীন। এনটিভিতে প্রতিদিন সন্ধ্যা ছয়টা ২৫ মিনিটে দেখানো হবে বই বসন্তে। দেশ টিভিতে সন্ধ্যা ছয়টা ২৫ মিনিটে দেখানো হবে ফাগুনের মলাট। আরটিভিতে বিকেল পাঁচটা ৪০ মিনিটে থাকবে বইমেলা প্রতিদিন। সব কটি অনুষ্ঠানেরই মূল ভাবনা হলো অমর একুশে গ্রন্থমেলা এবং মেলায় আসা নতুন বইয়ের খবর, লেখকদের কথা সবাইকে জানানো। বাংলাভিশন প্রচার করবে অন্য রকম অনুষ্ঠান পটভূমি তার শহীদ মিনার। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মুনতাসীর মামুন।