টিভির কাজ শখে করেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তমা মির্জা, আপনি তো চলচ্চিত্রে অভিনয় করেন। এখন দেখছি টিভি নাটকেও কাজ করছেন।টিভির জন্য প্রথম কাজ করেছিলাম চ্যানেল আইয়ে। টেলিছবিটির নাম ছিল ঘর শ্বশুর বরণ। পরিচালক ছিলেন রবিন খান। প্রচারিত হয়েছিল গত ঈদের সময়।টিভির জন্য এ পর্যন্ত কয়টি কাজ করেছেন?দুটি। দ্বিতীয়টি প্রচারিত হবে আজ মাছরাঙা টিভিতে। নাম ছুঁয়ে থাকো। পরিচালনা করেছেন পাপ্পা।পাপ্পা কে?রাজ্জাক সাহেব। চলচ্চিত্রের এই বিশাল মানুষটিকে আমি ‘পাপ্পা’ বলে ডাকি। তাঁর সঙ্গে প্রথম কাজ করেছিলাম অনন্ত হিরা পরিচালিত ও আমার দেশের মাটি ছবিতে। এবার তিনি ফোন করে বললেন, ‘তুই চলে আসিস, কাল থেকে শুটিং।’ আমিও সোজা চলে এলাম। চলচ্চিত্র, নাটক না টেলিছবি—কিছুই জানতে চাইনি।টিভিতে কাজ করার ব্যাপারে আগ্রহ হলো কেন?শখ থেকে। চলচ্চিত্রে তো কাজ করছি। ওখানে একধরনের অভিজ্ঞতা। কিন্তু টিভির কাজের ধরনটা কেমন, তা জানার খুব ইচ্ছা হলো। চলচ্চিত্র আর টিভির কাজ একদম আলাদা। একটির সঙ্গে অন্যটির কোনো মিল নেই। কারণ, চলচ্চিত্রে আমরা যেভাবে কাজ করি, টিভিতে কাজ হয় অন্যভাবে।চলচ্চিত্রে অভিনয়ের খবর কী?এ পর্যন্ত আমার সাতটি ছবি মুক্তি পেয়েছে। তার মধ্যে ছোট সংসার, মানিক রতন দুই ভাই ও এক মন এক প্রাণ খুব ভালো ব্যবসা করেছে। এখন কাজী হায়াতের ইভ টিজিং ছবির কাজ করছি।‘ও আমার দেশের মাটি’র কথা তো বললেন না?ছবিটি হয়তো ব্যবসায়িক দিক থেকে ততটা সফল হতে পারেনি, কিন্তু এই ছবি থেকে আমি অনেক কিছু শিখেছি। কীভাবে কাজ করতে হয়, তা জেনেছি। অল্প সময়ে অনেক বড় অভিজ্ঞতা হয়েছে এই ছবি থেকে।