টিভির পর্দায় নানা আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ষবিদায় ও বর্ষবরণ উপলক্ষে আজ কয়েকটি টিভি চ্যানেল প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। সালতামামি নিয়ে রাতে অনুষ্ঠান করবে এটিএন বাংলা। রাতে দেশ টিভি প্রচার করবে ‘পবন দাস বাউলের গান’। আরটিভিতে রাখী ও অহনাকে নিয়ে হবে ‘আড্ডা’। এরপর ‘ব্যান্ড শো’তে থাকছে পিএনএফ ও বিজয়রথের পরিবেশনা। বাংলাভিশনে ‘মিউজিক ক্লাব’ অনুষ্ঠানে আজ গান করবেন ফেরদৌস ওয়াহিদ, ফকির আলমগীর, জানে আলম, অরূপ রতন চৌধুরী, রুখসানা মুমতাজ, মৌটুসী ও অনুরূপ আইচ। বৈশাখী টিভিতে সারা বছরের বিভিন্ন উল্লেখযোগ্য ঘটনা নিয়ে সন্ধ্যা থেকেই প্রচারিত হবে ‘সালতামামি ২০১২’। ‘সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠানে চার ঘণ্টা প্রচারিত হবে বিভিন্ন ব্যান্ডের গান। মাছরাঙা টিভিতে ‘বাউলগানে বর্ষবরণ’ অনুষ্ঠানে গান গাইবেন শফি মণ্ডল, টুনটুন বাউল, আরিফ দেওয়ান, আকলিমা, পাগলা বাবুল, কুদ্দুস বয়াতি প্রমুখ। চ্যানেল টোয়েন্টিফোরে ‘টং গার্ডেন সেলিব্রেশন ২০১৩’ অনুষ্ঠানে ঢাকা স্টুডিওতে গান করবে চিরকুট আর চট্টগ্রাম সেন্টারে দূরবীনের শহীদ। ভারতের পশ্চিমবঙ্গের স্টার জলসায় রাত সাড়ে ১০টায় প্রচারিত হবে ‘তোরোআনা বাঙালি’।