টিভির পর্দায় বসন্ত উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ পয়লা ফাল্গুন। বসন্তের প্রথম দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় আয়োজন করা হয়েছে জাতীয় বসন্ত উৎসব। বসন্ত উৎসব হবে রবীন্দ্র সরোবরেও। সকাল সাড়ে সাতটায় চ্যানেল আই চারুকলা থেকে এই উৎসব সরাসরি সম্প্রচার করবে। বিকেল সোয়া চারটা থেকে সম্প্রচার করবে এনটিভি। চট্টগ্রামের ডিসি হিল প্রাঙ্গণে বোধন আবৃত্তি পরিষদ আয়োজিত বসন্ত উৎসব সকাল নয়টা থেকে এবং বেলা তিনটা থেকে সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টিভি। তেজগাঁওয়ে নিজস্ব স্টুডিওতে বসন্ত উৎসব আয়োজন করেছে আরটিভি। সকাল নয়টা ও সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে আরটিভি