টিভির সামনে রিমোট ঘোরানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিন্দু
বিন্দু

আমাদের বাসায় মূলত দুজন রাঁধুনি—একজন আমি আর অন্যজন আমার মা। দুজন মিলে ভাগাভাগি করো রান্না করি। ঈদের দিন সকাল ছয়টায় ঘুম থেকে উঠেই রান্না করতে লেগে গেলাম। শুরুটা করেছি ডেজার্ট দিয়ে। আমার তৈরি করা শাহি চোপড়া, পায়েস, ফুড কাস্টার্ড—এগুলো আমার বন্ধুবান্ধব এবং আব্বার বন্ধুরা খুব পছন্দ করেন। ওগুলো বানানোর পাশাপাশি আরও বানিয়েছি কাবাব আর চিকেন রোস্ট। শেষ পর্বে ড্রিঙ্কসও বানিয়েছি দুটো—একটা চকলেট ক্রিম মিল্ক শেক, আরেকটা বানালাম মুহিতো। বাসার অনেকেই চটপটি খেতে পছন্দ করেন। তাই চটপটিও বানিয়েছি।
সকালে আব্বা ও ছোট ভাই নামাজে গেলেন। নামাজ শেষে আব্বার বন্ধুবান্ধবসহ আসতে শুরু করলেন অনেক আত্মীয়স্বজন। এবার নিজের হাতে বানানো খাবার দিয়েই মেহমানদারি শুরু হলো আমার। এরপর কিছু সময় কাটল টেলিভিশন দেখে। তবে আমার টিভি দেখাকে বিভিন্ন চ্যানেলে রিমোট ঘোরানোও বলা যায়। আমি আমার অভিনীত নাটক বা চলচ্চিত্র খুব একটা দেখি না। তার পরও সজলের সঙ্গে আমার শুকনো পাতার ভালোবাসা নাটকটির কিছু অংশ দেখলাম চোখের সামনে পড়ে গেল বলে। তারপর দুপুরের ঠিক পরপর নানাবাড়িতে গেলাম বেড়াতে। ওখানে আমার ছোট বেশ কজন কাজিন আছে। তাদের সঙ্গে কিছুটা সময় কেটে গেল হইচই করে। এরপর নানাবাড়ি থেকে ফিরে আবার সেই টিভির সামনে রিমোট ঘোরানো...।