টিম-জেসিকার ঘর কি ভাঙছে?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেসিকা বিয়েলের সুখের ঘরে দুঃখের বিড়ালের নিঃশব্দ পায়চারি! সংসারে অশান্তির আগুন এই লাগল বলে! সম্প্রতি বিয়েলের বর জাস্টিন টিম্বারলেককে নিয়ে এক সাক্ষাৎকারে রীতিমতো গদগদ মনে হচ্ছিল জিমা আর্টারটনকে! স্পষ্টই বোঝা যাচ্ছিল, টিম্বারলেকের প্রেমে হাবুডুবু খাচ্ছেন বর্তমানে ‘সিঙ্গেল’ আর্টারটন। বহুমুখী প্রতিভার অধিকারী ৩২ বছর বয়সী টিম্বারলেকের সঙ্গে সম্প্রতি রানার রানার ছবিতে কাজ করেছেন এই ইংলিশ অভিনেত্রী। সেই অভিজ্ঞতা থেকে এক সাক্ষাৎকারে বলেছেন, টিম্বারলেক নাকি বিশ্বের সবচেয়ে ‘লাভলি’ পুরুষ! গানটা তো আছেই, অভিনয়েও দুর্দান্ত। শুধু তা-ই নয়, টাইগার উডসের মতো খেলোয়াড়ের সঙ্গে নাকি গলফেও পাল্লা দেন টিম্বারলেক! নাচেনও দুর্দান্ত! কী বুঝছেন? এএনআই।