টিশার্ট ও জুতার নকশাকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক কাজের কাজি কণ্ঠশিল্পী অর্ণব। চিত্রকলার শিক্ষার্থী থেকে হয়ে গেছেন কণ্ঠশিল্পী। গান গাওয়া, সুর করা, বাদ্যযন্ত্র বাজানো ছাড়া আরও কত কি করেন তিনি। মিলল তাঁর আরও এক প্রতিভার খবর। এবার টিশার্ট ও জুতার নকশা করতে শুরু করেছেন তিনি।
এবারের ঈদুল ফিতরে নিজের নকশা করা টিশার্ট ও জুতা নিজের কাছের মানুষদের কাছেই বিক্রি করছেন অর্ণব। পাচ্ছেন অভূতপূর্ব সাড়া। প্রচুর চাহিদা থাকলেও কিন্তু খুব বেশি জোগান দিতে পারেননি তিনি। জানালেন, এবার টিশার্টই বেশি করেছেন। সেই তুলনায় জুতা কম। বললেন, ‘সময় করে উঠতে পারিনি। ঈদুল আজহায় বেশি করে জুতায় নকশা করব।’ কাজটি নিয়মিত করবেন কি না, জানতে চাইলে অর্ণব বলেন, ‘তা কেন! গানটাই আমার প্রথম কাজ। তারপর যদি সময়–সুযোগ মেলে, তবেই টিশার্ট ও জুতায় নকশা করব।
অর্ণবের নকশা করা জুতা কাপড়ের। তবে সেসব পাঞ্জাবির সঙ্গেও ভালো মানায়।