টুইংকেল টুইংকেল লিটল স্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারা পুঁচকে। ছিল, কিংবা এখনো আছে। তারা পুঁচকে, তারাও—‘স্টার’। সম্প্রতি মা অ্যাঞ্জেলিনো জোলির সঙ্গে অভিনয় করে আলোচনায় এল ভিভিয়েন। শাকিরার বিশ্বকাপ নিয়ে মিউজিক ভিডিওতে হাজির হয়েছিল মিলান। বাবা কিংবা মায়ের সঙ্গে কাজ করা এমন কিছু টুইংকেল টুইংকেল লিটল স্টার

সাকিরা ও মিলান
সাকিরা ও মিলান

সাকিরা ও মিলান
মিলান বড় হয়ে কী হবে? বাবার মতো ফুটবল-জগতের কেউ? নাকি মায়ের মতো বিনোদন-জগতের? দুটির একটিকেই বেছে নিতে হবে কে বলল? দুটিও তো করা যায় একসঙ্গে। পপতারকা শাকিরা ও ফুটবলার জেরার্ড পিকের ছেলে মিলান অভিষেকে সেটাই করে দেখাল। মায়ের বিশ্বকাপের গান ‘লা লা লা’তে মডেল হিসেবে হাজির হয়েছে ১৬ মাস বয়সী মিলান। সেখানে সে ফুটবলে লাথি মেরেছে। মডেল হওয়া হলো, ফুটবলে লাথিও—এক ঢিলে দুই পাখি। ভিডিওটিতে বার্সেলোনা ডিফেন্ডার পিকেও ছিলেন। বাবা-মা-ছেলে—বেশ তো!

জোলি ও ভিভিয়েন
জোলি ও ভিভিয়েন

জোলি ও ভিভিয়েন
একদিক দিয়ে জাডেনকেও টেক্কা দিয়ে দিল ভিভিয়েন জোলি-পিট। জাডেনের চেয়েও অনেক কম বয়সে অভিষেক হয়ে গেল রুপালি পর্দায়। মাত্র পাঁচ বছর বয়সে। ম্যালেফিসেন্ট ছবিতে মা অ্যাঞ্জেলিনার সঙ্গে অভিনয় করেছে ভিভিয়েন। জাডেনের চেয়ে তার কাজটা কঠিন ছিল শুধু বয়স কম থাকার কারণে নয়; এখানে জোলির সঙ্গে সে মা-মেয়ের ভূমিকায় কাজ করার সুযোগও পায়নি। তা ছাড়া বাস্তবধর্মী ছবি নয়, এটা ছিল ফ্যান্টাসি ধাঁচের, যেখানে ব্যবহার করা হয়েছে অনেক স্পেশাল ইফেক্ট। এত কিছু কি আর ছোট্ট মাথায় ঢোকে? তাকে দিয়ে কাজ করাতে অনেক ঘামও ছুটেছে সবার। তবে শেষ পর্যন্ত দুর্দান্ত কাজই করেছে ভিভিয়েন।

উইল ও জাডেন স্মিথ
উইল ও জাডেন স্মিথ

উইল ও জাডেন স্মিথ
বিখ্যাত বাবা কিংবা মায়ের পথ অনুসরণ করা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। নামের শেষে গাভাস্কার নিয়েও তো রোহানের পক্ষে শেষ পর্যন্ত ‘গাভাস্কার’ হয়ে ওঠা হয়নি। তবে এমন যদি হয়, মা-বাবার সুনামকেও ছাপিয়ে যায় তাঁদের সন্তান! যেমন গিয়েছিল জাডেন স্মিথ। ২০০৬ সালে মুক্তি পাওয়া পারসুইট অব হ্যাপিনেস-এ অভিনয় করেছিল আট বছর বয়সী জাডেন। প্রথম ছবিতেই বাজিমাত। বাবা উইলকেও সহ-অভিনেতা হিসেবে পেয়েছিল ছোট্ট জাডেন। ছবির গল্পটাও ছিল বাবা-ছেলের পবিত্র ভালোবাসা নিয়ে। কী এক অদ্ভুত রসায়ন তৈরি করেছিল পিতাপুত্রের এই জুটি! ছবিটা দেখে কাঁদেনি—এমন মানুষ বুঝি একটাও নেই। এই ছবির সাত বছর পর গত বছর মুক্তি পাওয়া আফটার আর্থ-এও একই সঙ্গে কাজ করেছেন দুজন। কিন্তু পারসুইট অব হ্যাপিনেস-এর সেই জাদু কোনোভাবেই আর তৈরি করা সম্ভব হয়নি, সম্ভবও নয়।

কেট, রাইডার ও বিং
কেট, রাইডার ও বিং

কেট, রাইডার ও বিং
দুই সন্তানের মা। কিন্তু এখনো ক্যামেরায় আগুন জ্বালিয়ে দিতে পারেন। কেট হাডসন দেখালেন, তাঁর দুই সন্তানও কম যায় না। ১০ বছর বয়সী রাইডার ও দেড় বছর বয়সী বিংকে নিয়ে একটি পণ্যের বিজ্ঞাপনে হাজির হয়েছেন হাডসন। কর্মজীবী মায়েদের জন্য বসন্তকালীন পোশাকের এই বিজ্ঞাপন বেশ সাড়া জাগিয়েছে।

ম্যাডোনা ও লরডেস
ম্যাডোনা ও লরডেস

ম্যাডোনা ও লরডেস
পপসম্রাজ্ঞী ম্যাডোনা ভক্তদের চমকে দিয়ে তাঁর ২০১২ সালের নতুন অ্যালবামটি থেকে ‘সুপারস্টার’ নামের একটি গান আগেই প্রকাশ করেছিলেন। সেই গানে কণ্ঠ দিয়েছে ম্যাডোনার মেয়ে লরডেস। ১৫ বছর বয়সী লরডেস মাকে তো বটেই, মুগ্ধ করেছে শ্রোতাদের। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সপ্রশংস দৃষ্টিতে তাঁর দিকে তাকিয়েছে সমালোচকেরা। লোলা নামে পরিচিত ম্যাডানো-কন্যা অবশ্য পরে গানের চেয়ে ফ্যাশনকেই নিজের আগ্রহের জায়গা করে নিয়েছে। তা ফ্যাশনটা তার মাও কম জানতেন না!
রাজীব হাসান
টিওআই অবলম্বনে