টুইটার ও ব্লগ নিয়ে বিড়ম্বনা
অমিতাভ বচ্চন, আদিত্য চোপড়া, জিনাত আমান থেকে আমির খান—এখন বলিউডের প্রায় সবাই মুম্বাই পুলিশের সাহায্য চাইছেন। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ‘টুইটার’ ও ‘ব্লগ’ নিয়ে নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন তাঁরা। অমিতাভ যা লেখেননি, তা-ই নাকি ব্লগে বা টুইটারে চলে আসছে। কিংবা উত্তরেও যেসব ভাষা ব্যবহার করা হচ্ছে, তা অসহ্য। এ ব্যাপারে অমিতাভ বচ্চন মুম্বাই পুলিশের সাইবার ক্রাইম সেলে অভিযোগ জানিয়েছেন। এক তরুণীকে নিজের পরের ছবিতে নায়িকা করতে চান পরিচালক আদিত্য চোপড়া। শর্ত, ওই তরুণীকে তার সঙ্গী হতে হবে। খবরটি দেখে আদিত্য রেগে লাল। প্রায় একই ধরনের অভিযোগ আমির খান ও জিনাত আমানের। বলিউডের শিল্পী ও কলাকুশলীদের কাছ থেকে এমন নানা ধরনের অভিযোগ পাওয়ার পরই মুম্বাই পুলিশের সাইবার সেল এবার নড়েচড়ে বসেছে। মুম্বাই পুলিশ টুইটারের ব্যাপারে যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোতে যোগাযোগ করছে।