টুইটার টুকলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয়াঙ্কা চোপড়া
আমার মনে হচ্ছে বেশির ভাগ সাক্ষাৎকার থেকে কৌতুক আর রসবোধের ব্যাপারটা চলে গেছে। যখন বলা হয় এবং যখন লেখা হয়, এর মধ্যবর্তী সময়ে ভাবনার পরিবর্তন হতেই পারে।
অমিতাভ বচ্চন
বয়স দিয়ে পরিপক্বতা মাপা যায় না, পরীক্ষার ফলাফল দিয়ে বুদ্ধির যাচাই চলে না। গুজব বা উড়ো খবরও কারও ব্যক্তিত্ব নির্ধারণ করবে না।
শিল্পা শেঠি
আমার লক্ষ্য হলো, মানুষকে তার স্বাস্থ্যের ব্যাপারে আরও সচেতন করে তোলা, নিজেদের তুচ্ছ না ভেবে বরং স্বাস্থ্যস্মমত উপায়ে চলার জন্য অনুপ্রাণিত করা। শিগগিরই এ সম্পর্কে আমার বই পাওয়া যাবে।
প্যারিস হিলটন
লন্ডনে ফিরে আসার পর চমৎকার লাগছে। গত পাঁচ বছরে এখানে আসা হয়নি। তবে খুব মনে পড়েছে। লন্ডন হলো আমার প্রিয় শহরগুলোর একটা।
গ্রন্থনা: মারুফা ইসহাক