টুইটার টুকলি
জো সালদানা
বেশ মজার একটা কথা শুনলাম, ‘যে যা-ই বলুক না কেন, আমার রান্নাটা চমৎকার! এমনকি ধোঁয়ার আল্যার্মটাও আমার জন্য একটা উৎসাহ আর আনন্দের ব্যাপার।’
আরশাদ ওয়ার্সি
ফ্রড সাইয়ান ছবির কাজ শেষ। এখন অপেক্ষা করছি জলি এলএলবি ২ ছবির জন্য।
শ্রেয়া ঘোষাল
আর অল্প কিছুদিন বাকি আছে ২০১৪ সাল শেষ হতে। আয়েশ করার মতো একদম সময় নেই। দিনগুলো কাজে লাগাতে হবে। শিগগিরই স্টুডিওতে যাব।
সোনাক্ষী সিনহা
অনেক সময় দুপা পেছনে যাওয়াই সামনে এগোনোর একমাত্র পথ।
প্রিয়াঙ্কা চোপড়া
ঘোড়াকে পুকুরের পাড়ে নিয়ে যাওয়া যায়, কিন্তু জোর করে পানি খাওয়ানো যায় না। স্রষ্টা তাকেই সাহায্য করেন, যে নিজেই নিজেকে সাহায্য করে।
হৃতিক রোশন
যদি কারও জীবনে এমন হয় যে তার মনে ব্যর্থতার কোনো ভয় নেই, কারও কাছ থেকে প্রশংসা পাওয়ারও কোনো প্রয়োজন নেই, যদি একদমই স্বাধীনতা পাওয়া যায়, তবে মানুষ কী করবে?
গ্রন্থনা: মারুফা ইসহাক