টুইটার টুকলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারের জ্বরে আক্রান্ত বলিউডবাসী। প্রতি মুহূর্তে নতুন নতুন টুইটস হালনাগাদ করছেন তারকারা। এ সপ্তাহের সে রকম উল্লেখযোগ্য কিছু টুইটস পাঠকদের জন্য।অভিষেক বচ্চন (অভিনেতা)অমিতাভ বচ্চনের মতো অভিনেতাকে আমরা এখনো ব্যবহার করতে পারিনি। এটা আমাদের ব্যর্থতা।শাহরুখ খান (অভিনেতা)ইয়েপ্পি। আমার সন্তান দুজনই স্বর্ণ জিতেছে তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপে। ভীষণ নার্ভাস ছিলাম।প্রিয়াঙ্কা চোপড়া (অভিনেত্রী)ইয়াহু! শাহরুখ এই মাত্র এনডিটিভিতে বলেছেন, আমি বলিউডের সবচেয়ে ভালো অভিনেত্রী!কঙ্কণা সেন শর্মা (অভিনেত্রী)অবশেষে ধূমপান ছাড়তে পারলাম। গুডবাই সিগারেট!প্রীতি জিনতা (অভিনেত্রী)ওয়াও! এবার নাকি ধোনির সঙ্গে আমার প্রেম! এরপর বারাক ওবামার সঙ্গে মডেলিং করতে চাই!