টুইটার টুকলি
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারের জ্বরে আক্রান্ত বলিউডবাসী। প্রতি মুহূর্তে নতুন নতুন টুইটস হালনাগাদ করছেন তারকারা। এ সপ্তাহের সে রকম উল্লেখযোগ্য কিছু টুইটস পাঠকদের জন্য তুলে ধরছেন আর আর খান। সোনম কাপুর, অভিনেত্রীবন্ধুরা, যদি ইন কোল্ড ব্লাড না পড়ে থাকো, দয়া করে ইন কোল্ড ব্লাড সিনেমাটি দেখো। রিচার্ড বুকসের পরিচালনা। অসাধারণ!শাহরুখ খান, অভিনেতাঅনেকের প্রশ্নের উত্তর একবারে দিয়ে দিচ্ছি, ডন টুর শুটিং অক্টোবর থেকে করব। ধূমপান খুব শিগগির ছাড়তে যাচ্ছি। মৃত্যুর আগে শেষ ইচ্ছা, সন্তানদের সঙ্গে আলিঙ্গন করা। কোমরের মাপ ২৯। বর্তমানে প্রিয় খাবার পিত্জ্জা। সব সময়ের প্রিয় খাবার তন্দুরি চিকেন। নকিয়া ই-৯০ ফোন ব্যবহার করছি। প্রিয় ভ্রমণস্থল লন্ডন। প্রিয় ফল কমলা, কলা। জুতার মাপ ৪২, কখনো ৪৩। প্রিয় খেলা দাবা। সব ধরনের থ্রিলার ছবি প্রিয়। ওজন ৬৯ কিলো। মাই নেম ইজ খান-এর প্রিয় গান ‘তেরে ন্যায় না’। প্রিয় ঋতু শীত। প্রিয় অভিনেত্রী মেরিল স্ট্রিপ। প্রিয় গাড়ি অবশ্যই স্যান্ট্রো। প্রিয় পানীয় কফি। প্রিয় হিন্দি ছবিপড়োসান, শোলে। জীবনেও প্লাস্টিক সার্জারির ধারে-কাছে দিয়ে যাব না। আমার ফোনে কখনোই আমার কোনো ছবির গানের রিংটোন ব্যবহার করিনি। অর্জুন রামপাল, অভিনেতাআমার মেয়েদের ছবি জনে জনে দেখিয়ে বেড়াতে আমার ভালো লাগে না। আর হ্যাঁ, জিজ্ঞাসু বন্ধুদের জন্য জানাই, আমার বড় মেয়ে মাইরার নামের অর্থ সুন্দরী, ছোট মেয়ে মাহিকার নামের অর্থ জ্যোৎস্না-স্নাত পৃথিবী। অভিষেক বচ্চন, অভিনেতামুম্বাই মিরর ট্যাবলয়েডের সম্পাদকের কাছে ঐশ্বরিয়া প্রতিবাদনামা পাঠিয়েছেন। মিথ্যে, বানোয়াট খবর প্রকাশের জন্য ক্ষমা চাওয়ার অনুরোধ করেছেন। ওরা প্রতিবাদনামা ছাপিয়েছে, তবে কেটেকুটে। এমনকি ক্ষমা চাওয়ার ভদ্রতাও দেখায়নি। শেষবারের মতো বলছি, আমার স্ত্রীর বিরুদ্ধে জঘন্য সংবাদ যারা ছাপায়, তারা কখনোই আমার ক্ষমা পাবে না। দীপিকা পাড়ুকোন অভিনেত্রীকাল থেকে নতুন ছবির শুটিং। নিল নিতিন মুকেশের সঙ্গে প্রথম ছবি। ভোর সাড়ে পাঁচটায় উঠতে হবে। কুনাল কাপুর অভিনেতাখোদার দোহাই, আমার কাছে কোনো বারবি পুতুল নেই। আমার কাছে নাকি হাজারটা বারবি পুতুল আছে—আমার জীবনে শোনা সবচেয়ে হাস্যকর গুজব। হূত্বিক রোশন অভিনেতাজীবনের সংজ্ঞা কী? যেভাবে আমি জীবনটা দেখি, সেটাই জীবন... হা হা হা! প্রীতি জিনতা, অভিনেত্রীকলকাতায় আসতে সব সময় ভালো লাগে। কাল রসগোল্লায় ডুবে যাব। চম্প...চম্প...করে গিলব... হা হা হা!