টুইটার টুকলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারের জ্বরে আক্রান্ত বলিউডবাসী। প্রতিমুহূর্তে নতুন নতুন টুইটস হালনাগাদ করছেন তারকারা। এ সপ্তাহের সে রকম উল্লেখযোগ্য কিছু টুইটস পাঠকদের জন্য তুলে ধরছেন আর আর খান। হূতিক রোশন গুজারিশ-এর কাজ শেষ করে অবসর পাব না। জয়া আখতারের ছবির কাজ করব। বিশ্রাম চাই, বিশ্রাম!। বড় ছেলে হূহানের বয়স চার বছর। ছোট ছেলে হূদান আসছে ১ মেতে দুই বছরে পা রাখবে। কাইটস প্রেমের ছবি। অ্যাকশন ছবির একটা অংশ মাত্র।জেনেলিয়াসিনিয়র অভিনেতারা কী করে একই দিনে দু-তিনটি ছবির কাজ করত, তাও চার শিফটে! আমি তো এক শিফট টানা কাজ করলেই হাঁপিয়ে উঠি।সোনম কাপুরঅক্ষয় কুমারের সঙ্গে ছবি করছি, নাম থ্যাংক য়্যু। আমাদের জুটি কেমন মানাবে?শাহরুখ খান প্রতিদিনের মতো আজও অনেকের প্রশ্নের উত্তর দিচ্ছি—ক্যাটরিনার সঙ্গে কোনো ছবি করছি না। বিয়ের আংটি সব সময়ই ডান হাতে পরে থাকি। অভিনেতা নয়, বাবা হিসেবে আমি বেশি সফল। আইসক্রিম খেতে পছন্দ করি না। আমার বাবা-মা অনেক আগেই মারা গেছেন, যদিও তাঁরা প্রতিমুহূর্তে আমার সঙ্গে আছেন। দাড়ি রাখি না, কারণ দাড়ি থাকলেই চুলকানো হয় বেশি, বাচ্চারাও আমার কাছে ঘেঁষতে চায় না। বর্তমানে আমার ওজন ৬৯-৭০ কেজি। কষ্ট পেলে কিংবা বিষণ্ন থাকলে আমি চুপচাপ বসে থাকি, নয়তো বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করি, ওদের গালে চুমু খাই।প্রীতি জিনতা প্রচারমাধ্যমেরও সবার সামনে জবাবদিহি থাকা উচিত। আমার দলকে নিয়ে একের পর এক গুজব লিখেই যাচ্ছে প্রেস। আমরা খবর পড়তে চাই, গুজব নয়।