টুইটার টুকলি
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারের জ্বরে আক্রান্ত বলিউডবাসী। প্রতি মুহূর্তে নতুন নতুন টুইটস হালনাগাদ করছেন তারকারা। এ সপ্তাহের সে রকম উল্লেখযোগ্য কিছু টুইটস পাঠকদের জন্য তুলে ধরছেন আর আর খানদিয়া মির্জাঅভিনেত্রীলাউঞ্জে বসে আছি। ফ্লাইট পিছিয়েছে। জীবনে প্রথমবার মজা লাগছে। কারণ শান্তিমতো খেলা দেখতে পারছি। ধোনি আউট। ইয়েয়য়য়য়...!!! আমার মুম্বাই-ই জিতবে!সালমান খানঅভিনেতাঘুম থেকে উঠলাম। জিমে যাব। তারপর দুবাইয়ের ফ্লাইট ধরব। চার দিন থাকব। ওখানে গরম কেমন? হঠাত্ একটা গান মাথায় ভনভন করছেএক দো তিন চার পাঁচ ছায় সাত আট নয় দশ এগারা বারা তেরা...ফারহান আখতারঅভিনেতা, নির্মাতাজুনে শুরু করছি বোনের ছবির কাজ। আমি, হূতিক, ক্যাটরিনা, অভয়, কালকি—সব মিলিয়ে স্পেনে ধুমধাম করে কাজ করব।প্রিয়াঙ্কা চোপড়াঅভিনেত্রীইদানীং টুইটস লিখতে খুব ভয় পাই। কিছু সাংবাদিক ও তাঁদের উর্বর মস্তিষ্ক আমার আগে চলে! আমার টুইটস থেকে ধারণা নিয়ে যা ইচ্ছা লিখে দেয়। একদম উচিত নয়!শাহরুখ খানঅভিনেতাপ্রতিদিনের মতো আজও অনেকের প্রশ্নের উত্তর দিচ্ছি। আজ আমার কাজ নেই। বিদেশি টেকনিশিয়ানরা সপ্তাহে ছয় দিন কাজ করেন, ওদের ছুটি, তাই আমারও কাজ নেই। আমার বন্ধুরা সবসময় আমাকে ‘প্রবলেম চাইল্ড’ বলে, সবসময় আমি সমস্যা তৈরি করি। খুবই উত্তম, ‘সলিউশন অ্যাডাল্ট’ হতে চাই না কখনো। সাধারণত সকালের নাশতা করি না। জীবনে কখনো মাদক সেবন করিনি। এ সময়ের অভিনেত্রীদের মধ্যে প্রিয়াঙ্কা ও কারিনা আমার পছন্দের। বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলকে সমর্থন করব। প্রিয় ঋতু শীত।