টুইটার টুকলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারের জ্বরে আক্রান্ত বলিউডবাসী। প্রতি মুহূর্তে নতুন নতুন টুইটস হালনাগাদ করছেন তারকারা। এ সপ্তাহের সে রকম উল্লেখযোগ্য কিছু টুইটস পাঠকদের জন্য তুলে ধরছেন আর আর খান। মল্লিকা শেরাওয়াতঅভিনেত্রীকান চলচ্চিত্র উৎসবে ফণা তুলব, সাপের খেলা দেখাব। বন্ধুরা, তোমরা তৈরি তো?শাহরুখ খানঅভিনেতাপ্রতিদিনের মতো আজও অনেকের প্রশ্নের উত্তর দিচ্ছি, কয়েক বছর পর আইসক্রিম খেলাম, দা-রু-ণ! ট্রাফিক এবং আমার নাক দুটোই ঘুমিয়ে আছে। একটা বড়সড় কাঁচামরিচ খেয়ে ফেললাম, কোনো অনুভূতিই হচ্ছে না/ ব্যক্তিজীবনে আমি লাজুক প্রকৃতির/ বাচ্চাদের নিয়ে পরবর্তী সময়ে ইস্তাম্বুলে বেড়াতে যেতে চাই, ভালো হবে না?/ অনেকেই বলেন, আমার চোখের মধ্যে এক ধরনের দুঃখ লুকিয়ে থাকে/ আর এ ওয়ান ছবিতে আমার চরিত্রের নাম জি ওয়ান/ দিল্লিতে আমার বাবার একটি রেস্তোরাঁ ছিল, আমি কখনো ওই ব্যবসায় যাইনি/ ধূমপান করছি ২৭ বছর বয়স থেকে/ নাচতে পারি না/ আর এ ওয়ান অর্থ র‌্যানডম এক্সেস ভার্সন ওয়ান/ এই মুহূর্তে শুধু আর এ ওয়ান নিয়েই আছি। এ ছবির কাজ শেষ হলে ডন টু-এর কাজ ধরব।কঙ্কনা সেন শর্মা অভিনেত্রীমঞ্চনাটক ব্লু মাগ নিয়ে ঘুরছি সারা বিশ্ব। মাসকাট, আবুধাবি, ব্রাজিল হয়ে আমেরিকায় এসেছি। একটু পর শো।লারা দত্ত অভিনেত্রীযখনই তাড়ার মধ্যে থাকি, তখনই ট্রাফিক জ্যাম আমাকে ছাড়ে না। উফ! মুম্বাইয়ে আর থাকতে চাই না!দিয়া মির্জা অভিনেত্রীশোয়েব আখতারকে নাকি আমি বিয়ে করতে যাচ্ছি। সব মানুষ কি পাগল হয়ে গেল?