টুইটার টুকলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি মুহূর্তে নতুন নতুন টুইটস হালনাগাদ করছেন তারকারা। টুইটসে এ সপ্তাহে কে কী বললেন, সে রকম উল্লেখযোগ্য কিছু পাঠকদের জন্য তুলে ধরা হলোপ্রীতি জিনতা অভিনেত্রীব্যাংককের সমুদ্রসৈকতে বসে আছি। কে যেন বালুতে লিখে গেছে ‘আই লাভ ইউ’। ওয়াও! বন্ধুরা, তোমরা কখনো এটা করেছিলে?মাধবনঅভিনেতামনে আছে, যখন চলচ্চিত্রে প্রথম অডিশন দিতে গেলাম, ছবিটি ছিল ইরুভার। মনি রত্নমের ছবি, ঐশ্বরিয়া রাইয়ের প্রথম ছবি। প্রথম অডিশনেই বাদ পড়ে গিয়েছিলাম। বলা হয়েছিল, আমার চোখ খুবই অল্পবয়সীদের মতো দেখা যাচ্ছে। অথচ বয়স ছিল ৩০। পরে এই মনি স্যারের সঙ্গেই আমি অসংখ্য হিট ছবি উপহার দিয়েছি।শাহরুখ খানঅভিনেতাপ্রতিদিনের মতো আজও অনেকের প্রশ্নের উত্তর দিচ্ছি—কাল থেকে উড়তে যাচ্ছি, আরএ ওয়ান-এর শুটিং শুরু হতে যাচ্ছে/শুক্রবার রাত আমার কাছে বরাবরই প্রিয়, বাচ্চাদের সঙ্গে ঘুমোতে যাওয়া, কপালে চুমু খাওয়া, ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলা—ওহ দারুণ/ সত্যি বলতে কখনো ভাবিনি এত মানুষ আমাকে ভালোবাসবে। অনেক পরিশ্রম করেছি বলেই হয়তো এ অবস্থানে পৌঁছেছি। সবচেয়ে ভালো লাগে তখন, যখন বাচ্চারা আমাকে নিয়ে গর্ববোধ করে/অর্জুন রামপালকে আরএ ওয়ান ছবিতে সুদর্শন লাগতেই হবে, নইলে মেহের (অর্জুনের স্ত্রী) আমাকে মেরেই ফেলবে/আমার একটি ছবি শেষ হতে ১০০ দিন তো লাগেই। সময়মতো ছবির কাজ শেষ করার চেষ্টা করি, যাতে বাকি সময়টা পরিবারকে দিতে পারি/ ছোটবেলায় তোয়ালে পেঁচাতাম গলায়, বোনের টাইটস, আমার লাল রঙের সাঁতারের জামা, চোখে মাস্ক লাগিয়ে উড়তে চাইতাম।