টুইটার টুকলি
প্রতি মুহূর্তে টুইটার ওয়েবসাইটে নতুন নতুন টুইটস হালনাগাদ করছেন তারকারা। টুইটসে এ সপ্তাহে কে কী বললেন, সে রকম উল্লেখযোগ্য কিছু পাঠকদের জন্য তুলে ধরা হলোশিল্পা শেঠি
অভিনেত্রীআমরা অনেকে শরীর খারাপ হলেই শরীরের ব্যাপারে সিরিয়াস হয়ে উঠি। আনন্দ-বিনোদনের মধ্যেও নিজের জীবনযাপন ঠিক রাখলে আমরা সব সময় সুস্থ থাকতে পারি।অর্জুন রামপাল
অভিনেতারাজনীতি মুক্তি পাবে ৪ জুন। অথচ ছবির প্রচারণায় অংশ নিতে পারছি না। রণবীর-ক্যাটরিনা শত ব্যস্ততার মধ্যেও এ কাজটি করছে। ওদের অসংখ্য ধন্যবাদ। সেলিনা জেটলি
অভিনেত্রীআজ বিকেলে আমার আমেরিকান ভাগনিকে নিয়ে বসব। ১০টা হিন্দি শব্দ তো শিখিয়েই ছাড়ব। হা হা হা! সালমান খান
অভিনেতাভাইয়ের (আরবাজ) সঙ্গে ছবি করছি। দুজনেরই মাথা গরম। এত গরম পড়েছে! অবস্থা খারাপ হয়ে গেছে। ম্যাচ দেখতে পারিনি, কারণ এখানে টিভি নেই। খবর পড়তে পারিনি, কারণ এখানে খবরের কাগজ আসে না। মজা পেয়েছ, বন্ধুরা?