টুইটার টুকলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করন জোহর
করন জোহর

করন জোহর
৩ আগস্ট ছিল বন্ধুত্ব দিবস। অন্যদের মতো তারকাদের টুইটেও বন্ধুত্বের বার্তার ছড়াছড়ি। করন জোহর তো এই পুরো দিনটাকেই উৎসর্গ করেছেন তাঁর স্কুল-কলেজের বন্ধুদের উদ্দেশে। বলেছেন, স্কুল-কলেজের বন্ধুদের জায়গাটা হলো অপূরণীয়—কেউ নিতে পারবে না। তিনি টুইটারে লিখেছেন, ‘বন্ধুত্ব অনেকটা বিয়ের মতোই—সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে হয়। কিন্তু যদি এই সম্পর্কের ভিত্তিটা মজবুত থাকে, তবে সম্পর্কের বাঁধনটাও চিরস্থায়ী হয়।’

অমৃতা রাও
অমৃতা রাও

অমৃতা রাও
ইদানীং সম্ভবত অমৃতা রাও বেশ মা-ভক্ত হয়েছেন। তিনি ২ আগস্ট টুইট করেছেন, ‘মায়েরা হলেন একধরনের জাদুর প্রদীপ। তারা আলাদিনকেও ছাড়িয়ে যায়। স্রষ্টা যেন মা জাতিকে তাঁরই মানুষরূপী আকারে তৈরি করেছেন।’

ফারহান আকতার
ফারহান আকতার

ফারহান আকতার
গাজায় হত্যার প্রতিবাদে টুইটার, ফেসবুক সর্বত্র মানুষের ধিক্কার। যতটা সম্ভব তারকারাও দুস্থ সেই মানুষগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন। ফারহান আকতার গত ৩১ জুলাই তাঁর টুইটারে লিখেছেন, ‘এমন কেন হয় যে কিছু প্রাপ্তবয়স্ক মানুষ যখন বড় হয়ে উঠতে চায় না, তখন এর প্রভাব সেই সব ছেলে-মেয়ের ওপর পড়ে, যারা বড় হয়ে উঠতে চায়?’

মারুফা ইসহাক