টুইটার টুকলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারের জ্বরে আক্রান্ত বলিউডবাসী। প্রতি মুহূর্তে নতুন নতুন টুইট্স হালনাগাদ করছেন তারকারা। এ সপ্তাহের সে রকম উল্লেখযোগ্য কিছু টুইট্স পাঠকদের জন্য তুলে ধরছেন আর আর খান।অক্ষয় কুমারঅভিনেতা [২২ মে, শনিবার, বিকেল পাঁচটা ১০]বন্ধুরা, হাউসফুল দেখে নাকি শাহরুখ আমাকে ঘড়ি উপহার দিয়েছেন। হা হা হা! সমস্যা হলো, ঘড়িটা এখনো আমার হাতে আসেনি। প্রিয় শাহরুখ, কোথায় আমার ঘড়ি?অমিতাভ বচ্চন অভিনেতা [২১ মে, শনিবার, রাত ৯টা ২৫]ঐশ্বরিয়া আমাকে টুইট্স দিয়েছে! হা হা হা! হে নকল ঐশ্বরিয়া, আপনার অবগতির জন্য জানাচ্ছি, ঐশ্বরিয়ার টুইটারে কোনো অ্যাকাউন্ট নেই। এমনকি সামাজিক যোগাযোগের কোনো ওয়েবসাইটেও ঐশ্বরিয়া এখনো নাম লেখাননি।শ্রেয়া ঘোষালকণ্ঠশিল্পী [২২ মে, শনিবার, বেলা দুইটা]শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠের মধ্যে কী জাদু খেলা করে! কলকাতার এই শিল্পী এত লাজুক, এত স্বল্পভাষী, আমি রীতিমতো তাঁর অন্ধ ভক্ত!শিল্পা শেঠি অভিনেত্রী [২২ মে, শনিবার, বেলা দুইটা ১০]বন্ধুরা, এখন থেকে প্রতিদিন তোমাদের ডায়েট টিপস দেব। আজকের টিপস: সব সাদা খাবারকে বিদায় জানাও। বাদামি খাবারগুলো গ্রহণ শুরু করো। ভাত, রুটি কিংবা চিনি যা-ই হোক, ‘বাদামি’টা খাও।রীতেশ দেশমুখ অভিনেতা [২২ মে, শনিবার, সন্ধ্যা ছয়টা ৫৫]একসময় অটোক্যাডে খুব দক্ষ ছিলাম। সেদিন চালাতে গিয়ে দেখলাম, সবকিছু খেয়ে বসে আছি। আমাকে দিয়ে কিসসু হবে না!