টুইটার টুকলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতি মুহূর্তে টুইটার ওয়েবসাইটে নতুন নতুন টুইটস হালনাগাদ করছেন তারকারা। টুইটসে এ সপ্তাহে কে কী বললেন, সে রকম উল্লেখযোগ্য কিছু পাঠকদের জন্য তুলে ধরা হলোসঞ্জয় দত্তঅভিনেতা২৯ মে, শনিবারহ্যালো, আমার টুইটার বন্ধুরা। অবশেষে আমিও তোমাদের কিচিরমিচির শুনতে হাজির হলাম। দেখা যাক, এসব সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে আমি কী করতে পারি। অভিজ্ঞতা নেই তো, তোমাদের সমর্থন চাই। ‘জাদু কি ঝাপ্পি’ চাই।অভিষেক বচ্চনঅভিনেতা২৯ মে, শনিবারসব সময়ই মনে রাখবে, সাফল্য পাওয়ার আগে ব্যর্থতার সঙ্গে পরিচয় হওয়া জরুরি। তাতে সাফল্যের সঠিক স্বাদ বুঝতে পারবে। বন্ধুরা, এই অসাধারণ উক্তিটি আমার নয়, মাইকেল জর্ডানের।সুনিধি চৌহানকণ্ঠশিল্পী২৭ মে, বৃহস্পতিবারশুভ সকাল বন্ধুরা! মাঝেমধ্যে ভাবি, জীবনটা এত সুন্দর কেন? সারা দিন পরিশ্রম করে রাতে নির্ভেজাল ঘুমের বেশি আর কিছু চাওয়ার নেই।