টুইটার টুকলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি মুহূর্তে টুইটার ওয়েবসাইটে নতুন নতুন টুইটস হালনাগাদ করছেন তারকারা। টুইটসে এ সপ্তাহে কে কী বললেন, সে রকম উল্লেখযোগ্য কিছু পাঠকদের জন্য তুলে ধরা হলোআশা ভোঁসলে কণ্ঠশিল্পী৫ জুন, শনিবারপঞ্চম (রাহুল দেব বর্মণ) ল্যাটিন মিউজিক খুব পছন্দ করতেন। ওঁর ল্যাটিন হিরোরা ছিলেন সার্জিও মেন্ডেস, সান্টানা, চিক করিয়াসহ আরও অনেকে। খেলাধুলারও পাগল ছিলেন পঞ্চম। অন্যান্য বাঙালির মতো সকার খুব পছন্দ করতেন। সমর্থন করতেন পূর্ব বাংলা ক্লাবকে। সাঁতার, টেনিসেও মারাত্মক দখল ছিল ওনার। জীবিত থাকলে এখন পঞ্চমকে নিশ্চিতভাবে দক্ষিণ আফ্রিকায় পাওয়া যেত! অনেকেই জানেন না, আমি একটি ছবিতে অভিনয় করেছিলাম। শিশুশিল্পী হিসেবে। ছবির নাম বড় মা। নায়িকা ছিলেন কিংবদন্তি নূরজাহান। ছবিতে আমি লতা দিদির গাওয়া গানে ঠোঁট মিলিয়েছিলাম।শহীদ কাপুর অভিনেতা৫ জুন, শনিবারআরও একবার গডফাদার দেখলাম টিভিতে। ১০০ বারের বেশি দেখা হয়েছে ছবিটি। অথচ প্রত্যেকবারই নতুন কিছু না কিছু শিখি।সোনু নিগম কণ্ঠশিল্পী৪ জুন, শুক্রবারবিমানবন্দরে যাচ্ছি। দিল্লি যাব। সেখান থেকে মানালি। ভারতে আমার সবচেয়ে পছন্দের জায়গা। আমার শ্যালকের বিয়ে কাল। অনেক ধুমধাম করব।আমিশা প্যাটেল অভিনেত্রী৫ জুন, শনিবারমাত্র জিম থেকে ফিরলাম। পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছি আজ। ভোরে ফ্লাইট ধরতে হবে। চণ্ডীগড় যাব।