টুইটার টুকলি
প্রতি মুহূর্তে টুইটার ওয়েবসাইটে নতুন নতুন টুইটস হালনাগাদ করছেন তারকারা। টুইটসে এ সপ্তাহে কে কী বললেন, সে রকম উল্লেখযোগ্য কিছু পাঠকদের জন্য তুলে ধরা হলোলতা মুঙ্গেশকর [কণ্ঠশিল্পী] ১৮ জুনটুইটার দুনিয়ায় আমিও যোগ দিলাম। এখানে এসে আপনাদের সবার এত ভালোবাসা পাচ্ছি, আমি আবেগাপ্লুত। ইচ্ছা করে সবার উত্তর দিই। কিন্তু এটা তো অসম্ভব ব্যাপার। তবে আমি সব সময় চেষ্টা করব, আপনাদের সবার টুইটস পড়ার। এখন একটি গ্রন্থ প্রকাশনা উৎসবে যাব। গৌতম রাজোধ্যক্ষের লেখা বইয়ের নাম চেহেরে। আশা ভোঁশলে[কণ্ঠশিল্পী] ১৯ জুনদয়া করে সবাই রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা বইটি পড়ো। যতবার পড়ি, ততবার মুগ্ধ হই।এ আর রহমান [সংগীত পরিচালক, কণ্ঠশিল্পী]১৮ জুনবন্ধুরা, তোমাদের সবাইকে আমন্ত্রণ নিউজার্সির সান ন্যাশনাল ব্যাংক সেন্টারে ‘এ আর রহমান-জয় হো দ্য জার্নি হোম ওয়ার্ল্ড ট্যুর ২০১০’ কনসার্টে। ১০ জুলাই শনিবার রাত আটটা থেকে ১১টা। প্রীতি জিনতা [অভিনেত্রী]১০ জুন ভারতে এমন কোনো পুলিশকে কি তোমরা চেনো, যারা সৎ? অথবা নিষ্কলঙ্ক রাজনীতিবিদ? হায়রে, আমরা কোন দেশে বাস করছি? গান্ধী এসব দেখে নিশ্চয়ই কাঁদছে!