টুইটার টুকলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি মুহূর্তে টুইটার ওয়েবসাইটে নতুন নতুন টুইটস হালনাগাদ করছেন তারকারা। টুইটসে এ সপ্তাহে কে কী বললেন, সে রকম উল্লেখযোগ্য কিছু পাঠকদের জন্য তুলে ধরা হলোঅমিতাভ বচ্চন [অভিনেতা]২৬ জুন ইন্টারনেট থেকে তথ্য খুঁজে বের করছি। ব্যাপারটা অনেকটা নায়াগ্রা জলপ্রপাত থেকে এক গ্লাস পানি পাওয়ার মতো! হা হা হা!জাভেদ আখতার [গীতিকার]২৬ জুনসব শিল্পই তাঁর নিজস্ব সময়ের প্রতিচ্ছবি। এখনকার গানেও তাই বর্তমান সময়ের অস্থিরতা ফুটে ওঠে। সমাজের অস্থিরতা গানের মধ্যেও দেখতে পাই।বিবেক ওবেরয়[অভিনেতা]২৬ জুনঅসাধারণ এক দিন কাটালাম! ফরিদাবাদে ‘প্রয়াস সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি’র আমন্ত্রণে সমাজ সচেতনতামূলক কাজ করলাম। অদ্ভুত ভালো লাগল। এখন মুম্বাইয়ের ফ্লাইট ধরতে যাচ্ছি। বিদায় দিল্লি!প্রিয়াঙ্কা চোপড়া [অভিনেত্রী]২৬ জুনখুব কম দিনই আমার দুপুরবেলায় ঘুম পায়। আজ সেই ব্যতিক্রমী দিন। তিন রাত ঘুম হয় না ঠিকমতো! পন্ডিচেরিতে শুটিং করছি।শিল্পা শেঠি[অভিনেত্রী]২৫ জুনআজকের স্বাস্থ্য টিপস: ত্রিশ কিংবা ত্রিশোর্ধ্ব বয়সীদের (বিশেষ করে মহিলাদের) পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি খাওয়া উচিত। দুটি কমলা কিংবা লেবুর শরবত এ ক্ষেত্রে দারুণ কাজে দেবে।