টুইটার টুকলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি মুহূর্তে টুইটার ওয়েবসাইটে নতুন নতুন টুইটস হালনাগাদ করছেন তারকারা। টুইটসে এ সপ্তাহে কে কী বললেন, সে রকম উল্লেখযোগ্য কিছু পাঠকদের জন্য তুলে ধরা হলোমনোজ বাজপায়ি[অভিনেতা]৩ জুলাইএবার গাড়িও নাকি আকাশে উড়তে পারবে; তাই তো পড়লাম। তবে কি আকাশেও ট্রাফিকের অত্যাচার শুরু হয়ে যাবে?আনুশকা শর্মা[অভিনেত্রী]২ জুলাইঅনেক দ্বিধাদ্বন্দ্ব পার করে একটা বড় সিদ্ধান্ত নিতে পারলাম। ঘরের পর্দা নিয়ে। হা হা হা! অনেক দিন ধরেই বিরক্ত ছিলাম আমার সিদ্ধান্তহীনতার কারণে!উদয় চোপড়া [অভিনেতা]২ জুলাই ব্রাজিলের পরাজয়ে আমি বিধ্বস্ত। সবার কাছ থেকে দূরে চলে যাচ্ছি। পাহাড়ি এলাকায় একা একা কিছুদিন থাকব। বিদায় বন্ধুরা!জিয়া খান [অভিনেত্রী]৩ জুলাইঘানা এত ভালো খেলার পরও...! ঘুমোতে পারছি না। ব্রাজিলের পর ঘানার ধাক্কা। কী হচ্ছে এবারের বিশ্বকাপে?নেহা ধুপিয়া[অভিনেত্রী]৩ জুলাইও মাই গড! কেউ কি শাকিরার ওয়াকা ওয়াকার মালায়ালম সংস্করণ শুনেছ? ওয়াকা ওয়াকা এখানে লাকা লাকা! হা হা হা! শাকিরা এই ভয়াবহ গান শুনলে রীতিমতো মামলা করে দিতেন!