টুইটার টুকলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতি মুহূর্তে টুইটার ওয়েবসাইটে নতুন নতুন টুইটস হালনাগাদ করছেন তারকারা। টুইটসে এ সপ্তাহে কে কী বললেন, সে রকম উল্লেখযোগ্য কিছু পাঠকদের জন্য তুলে ধরা হলোদীপিকা পাড়ুকোন [অভিনেত্রী]৯ জুলাইঅবশেষে মরিশাসে ব্রেক কে বাদ ছবির এই লটের শুটিং শেষ হলো। দেড় মাস হলো বাড়ি যাই না। ঘরের খানা, বিশেষ করে ঘরে বানানো কফি আমাকে ডাকছে!আমির খান [অভিনেতা]৮ জুলাইভালোই হয়েছে, জার্মানি-স্পেন ম্যাচ দেখতে পারিনি। দিল্লি-মুম্বাই ফ্লাইটে চার ঘণ্টা বন্দী! সমর্থন করতাম আর্জেন্টিনা। পরবর্তী সময়ে ঘানা, জার্মানি। সব কটি দলই বিদায় নিল। এরই নাম ভাগ্য!বিপাশা বসু [অভিনেত্রী]১০ জুলাইআমি এখন থেকে সেসব ছবিরই প্রচারণা করব, যে ছবিতে কাজ করে আমি সন্তুষ্ট থাকব।অজয় দেবগন [অভিনেতা]৯ জুলাইআমার ঘরে শের খানের জয়ধ্বনি। মেয়ের মুখে শুধু শের খানেরই কথা। শের খান নাকি কামড়ায় না, শুধু ‘ঘেউ ঘেউ’ চিৎকার করে! বয়স মাত্র তিন মাস, অথচ কী তেজ!আয়শা টাকিয়া [অভিনেত্রী]১০ জুলাইজনি ডেপ এককথায় অসাধারণ! ফাইন্ডিং নেভারল্যান্ড টিভিতে দেখাচ্ছে। আর আমি পাগল হয়ে যাচ্ছি। উফ্!