টুইটার টুকলি
প্রতি মুহূর্তে টুইটার ওয়েবসাইটে নতুন নতুন টুইটস হালনাগাদ করছেন তারকারা। টুইটসে এ সপ্তাহে কে কী বললেন, সে রকম উল্লেখযোগ্য কিছু পাঠকদের জন্য তুলে ধরা হলোঅক্ষয় কুমার [অভিনেতা]১৪ জুলাইমানালীতে ভ্যানে বসে আছি; অ্যাকশন রিপ্লে ছবির গানের শুটিং। মেকআপম্যান আমাকে বৃদ্ধ রূপ দেওয়ার জন্য জান দিয়ে দিচ্ছে। যদিও সে সফল। কিন্তু ঐশ্বরিয়াকে কিছুতেই ৫০ বছরের বৃদ্ধা বানাতে পারছে না। অ্যাশকে এখনো মনে হচ্ছে ২১ বছরের তরুণী। এত সুন্দরী মানুষ হয়?রানী মুখার্জি [অভিনেত্রী]১৫ জুলাইকত দিন করণ জোহরের পরিচালনায় কাজ করি না! আমির খানের সঙ্গে কাজ করি না। বন্ধুরা, তোমরা কি করণের ছবিতে আমিরের সঙ্গে রানীকে দেখতে চাও? দয়া করে করণকে সে কথা জানাও। জলদি!সালমান খান [অভিনেতা]১৬ জুলাই ক্যাটরিনা স্পেনে শুটিং করছে। ওকে বলে দেব, তোমরা সবাই ওকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছ! ওর পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ। প্রীতি জিনতা [অভিনেত্রী]১৭ জুলাইবাড়িতে বসে বৃষ্টি দেখছি। অসাধারণ। কিন্তু প্রার্থনা করছি, এই বৃষ্টি যেন বন্যায় রূপ না নেয়। প্লিজজজজ!