টুইটার টুকলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরশাদ ওয়ার্সি, কৈলাশ খের, টেইলর সুইফট, হৃতিক রোশন, আমির খান
আরশাদ ওয়ার্সি, কৈলাশ খের, টেইলর সুইফট, হৃতিক রোশন, আমির খান

আরশাদ ওয়ার্সি
ডিভোর্সের কারণ হলো দুইটা ক্রোমোজোম। একটা হলো ‘এক্স’ এবং আরেকটা হলো ‘ওয়াই’।

কৈলাশ খের

স্ত্রী স্বামীকে প্রশ্ন করছে, আমি মরে গেলে তুমি কি আমার জন্য তাজমহল বানাবে? স্বামী উত্তর দিল, আমি তো জমি কিনেছি। তবে দেরিটা হচ্ছে তোমার দিক থেকে।

টেইলর সুইফট
যখন কেউ খুবই উৎফুল্ল থাকে, তখন সমস্ত কারণ আর ব্যাকরণ জানালা দিয়ে বেরিয়ে যায়।

হৃতিক রোশন
মেজাজ-মর্জি দিয়ে আমাদের আবেগ-অনুভূতি নিয়ন্ত্রিত হয়। তাই আবেগের বশে কিছু না করাই ভালো। কোন কাজের কী পরিণতি হতে পারে, সেটা ভেবেই জীবন পরিচালনা করা উচিত।

আমির খান
মুম্বাই চলচ্চিত্র উৎসবের জন্য আমাদের সবার সহযোগিতা করা প্রয়োজন। আমি ১১ লাখ রুপি দিয়েছি।

গ্রন্থনা: মারুফা ইসহাক