টুইটার টুকলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফারহান আক্তার
কাশ্মীরের বন্যাকবলিত পরিবারগুলোর জন্য খুব চিন্তা হচ্ছে। উদ্ধারকারীদের প্রচেষ্টা সফল হোক, এই প্রার্থনা করি।
সোনাক্ষী সিনহা
দাবাং মুক্তি পাওয়ার পর চার বছর হতে চলল। কীভাবে যে সময় এত দ্রুত কেটে যায়, মনে হচ্ছে যেন গতকালের ঘটনা! আমার জীবনটা বদলে দেওয়ার জন্য দাবাং-এর পুরো টিমকে অনেক ধন্যবাদ।
কেটি পেরি
আমাদের ঝরনা হতে হবে, ড্রেন না।
প্রিয়াঙ্কা চোপড়া
সবচেয়ে বড় ধরনের বিজয় হচ্ছে—যেকোনো অবস্থায় আশপাশের পরিস্থিতির চেয়ে নিজেকে শক্তিশালী করে তোলা।
গ্রন্থনা: মারুফা ইসহাক