টুইটার টুকলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করন জোহর
বড়সড় অ্যাপলের রাস্তায় ছোট্ট অ্যাপল নিয়ে হাঁটছি। আর সেই ছোট্ট অ্যাপলে হিন্দি সিনেমার গান বাজছে। এর চেয়ে বেশি আর কী চাই!
ইভা লঙ্গরিয়া
যুক্তরাষ্ট্রে প্রতি ৪০ মিনিটে একজন শিশুর ক্যানসার ধরা পড়ছে। চলুন, আমরা সেই পরিবারগুলোর পাশে দাঁড়াই।
নার্গিস ফাখরি
আমরা পৃথিবীতে এসেছি একটা নির্দিষ্ট দিনে। মরেও যাব একটা নির্দিষ্ট দিনে। একটা বিশেষ দিনেই আমরা আমাদের ভালোবাসার দেখা পাই। তাই কোনো দিনকেই মূল্যহীন ভাবা ঠিক নয়।
প্রিয়াঙ্কা চোপড়া
নতুন করে কিছু শুরু করা সব সময়ই খুব সতেজ একটা অনুভূতি দেয়। যেমন: স্টুডিওতে প্রথম আসা, ক্যামেরার সামনে প্রথম দাঁড়ানো, অথবা প্রথম প্রেমে পড়ার অনুভূতি।
হৃতিক রোশন
ব্যাং ব্যাং সিনেমার টাইটেল ট্র্যাকের পুরো গানটা রিলিজ হলো।
হিউ জ্যাকম্যান
জাতীয় কফি দিবসের শুভেচ্ছা!