টুইটার টুকলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্টিন ব্রাউন
এক মিনিটের রাগারাগি ছয় ঘণ্টার জন্য রোগ প্রতিরোধক্ষমতা বন্ধ করে দেয়। কিন্তু এক মিনিটের হাসাহাসি ২৪ ঘণ্টা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়।

ফারহান আক্তার
জীবনটা খুব উপভোগ্য লাগে যখন ভালো মানুষের সঙ্গে ভালো কিছু হয়।

আরশাদ ওয়ার্সি
কারওয়াচৌথের সঙ্গে মিল রেখে ইংরেজি কোনো ছবি বানানো হলে এর নাম কী হতে পারে? উত্তর ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস! এক দিন ফাস্ট আর ৩৬৪ দিন ফিউরিয়াস।

সোনাক্ষী সিনহা
পৃথিবীতে যেখানে সবকিছুই তোমাকে অন্য রকম বানানোর জন্য চেষ্টা করে, সেখানে নিজের মতো থাকতে পারাটা অসাধ্য সাধনের মতো ব্যাপার।

প্রিয়াংকা চোপড়া
যে যতই চেষ্টা করুক, সত্যকে কেউ বাধা দিতে পারবে না।
গ্রন্থনা: মারুফা ইসহাক