টুইটার টুকলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্যাকি চ্যান
জীবনে কখনো কখনো কঠিন অবস্থার মুখোমুখি হতে হয়। তবে এ অবস্থার মোকাবিলা করব নাকি করব না, সেটা আমাদের ওপর নির্ভর করে।

হৃতিক রোশন
তুমি তোমার সর্বাত্মক দিয়ে চেষ্টা করার পরও যদি হেরে যাও, তার পরও তুমি জয়ী। কারণ, তোমার মন পরাজয় বরণ করেনি।

করণ জোহর
রোববারের অফিসটা আমার জন্য শান্তির স্বর্গ। অফিস খালি থাকলেও কাজে বেশ উৎসাহ পাওয়া যায়। সপ্তাহের এই দিনের এই সময়টা তাই আমার খুব পছন্দের।
গ্রন্থনা: মারুফা ইসহাক