টুইটারে কারও অনুসারী নন মাধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটু দেরিতে হলেও ২০১০ সালের নভেম্বরে সামাজিক যোগাযোগ রক্ষার অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট টুইটারে যোগ দিয়েছিলেন বলিউডের অভিনেত্রী মাধুরী দীক্ষিত। টুইটারে খুব বেশি সক্রিয় না হলেও এরই মধ্যে প্রায় সাড়ে ছয় লাখ অনুসারী জুটিয়ে ফেলেছেন ৪৫ বছর বয়সী এ তারকা। কিন্তু মজার ব্যাপার হলো, টুইটারে কাউকেই অনুসরণ করেন না মাধুরী। এ প্রসঙ্গে মাধুরীর উদ্ধৃতি দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ‘আমি খুবই ব্যস্ত। আমি টুইটারে আছি কেবল ভক্তদের সংস্পর্শে থাকার জন্য। ঘর-সংসার এবং বাচ্চা-কাচ্চা সামলানো ছাড়াও আমাকে আরও অনেক দায়িত্ব পালন করতে হয়। মূলত সময়ের অভাবেই টুইটারে কাউকে অনুসরণ করতে পারি না।’মাধুরী আরও বলেছেন, ‘এ ছাড়া আমি যদি একবার টুইটার বার্তা চালাচালি শুরু করি, তাহলে আমাকে নিয়মিতই এটা করতে হবে। কোনোভাবেই সেটা থামাতে পারব না। যদি থামিয়ে দিই, তাহলে অনেকেই হয়তো মনে ব্যথা পাবেন। এ জন্যই কাউকে অনুসরণ না করার সিদ্ধান্ত নিয়েছি। তবে আশা করছি, অচিরেই সময় বের করে নিয়মিত টুইটার বার্তা চালাচালি করতে পারব।’