টুইটারে চার মাসে বিবারের ৬ মিলিয়ন অনুসারী!
মাত্র চার মাসে ছয় মিলিয়ন অনুসারী যুক্ত হওয়ায় কানাডিয়ান পপ গায়ক জাস্টিন বিবারের টুইটার অনুসারীর সংখ্যা ২৪ মিলিয়ন ছাড়িয়ে গেছে।গত সপ্তাহে টুইটারে ২৪ মিলিয়ন অনুসারীর মাইলফলক অতিক্রম করেছেন ১৮ বছর বয়সী এই ‘টিন সেনসেশন’। এর আগে টুইটারে এ মাইলফলক অতিক্রম করেছেন কেবল লেডি গাগা, যার টুইটার অনুসারীর সংখ্যা বর্তমানে ২৬ দশমিক ৫ মিলিয়ন।গত মার্চে বিবারের টুইটার অনুসারীর সংখ্যা ছিল ১৮ মিলিয়ন। চার মাসের ব্যবধানে গত সপ্তাহে এ সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৪ দশমিক ৩ মিলিয়নে। এক খবরে এমন তথ্যই প্রকাশ করেছে লস অ্যাঞ্জেলেস টাইমস।২৪ মিলিয়ন অনুসারীর মাইলফলক অতিক্রম করার পর এক টুইটার বার্তায় বিবার লিখেছেন, ‘গত মার্চে আমার ১৮তম জন্মদিনে টুইটার অনুসারীর সংখ্যা ছিল ১৮ মিলিয়ন। চার মাস পর এখন আমার টুইটার অনুসারীর সংখ্যা ২৪ মিলিয়ন ছাড়িয়ে গেছে। টিমবিবার বেশ দাপটের সঙ্গেই এগোচ্ছে।’টুইটারের পাশাপাশি ইউটিউবেও দারুণ জনপ্রিয় জাস্টিন বিবার। ইউটিউবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংখ্যকবার দেখা হয়েছে এই শিল্পীর ‘বেবি’ গানের মিউজিক ভিডিওটি। ২০১০ সালে প্রকাশিত হওয়ার পর থেকে বিশ্বব্যাপী সাড়ে ৭০০ মিলিয়ন মানুষ গানটির মিউজিক ভিডিও দেখেছেন।