টুইটারে দশ লাখ ছাড়াল বিপাশাভক্তের সংখ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক যোগাযোগ রক্ষার জনপ্রিয় খুদে ব্লগসাইট টুইটারে ১০ লাখ অনুসারীর মাইলফলক ছুঁলেন বাঙালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী বিপাশা বাসু। বলিউডের তারকাদের মধ্যে এর আগে ১০ লাখ টুইটার অনুসারীর মাইলফলক ছুঁয়েছেন শাহরুখ খান, সালমান খান, প্রিয়াংকা চোপড়া, হূতিক রোশন ও অমিতাভ বচ্চন। টুইটারে বিপাশার অনুসারীর সংখ্যা এখন ১০ লাখ ৫১৬ জন। সম্প্রতি এক খবরে এমনটি জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।টুইটারে বচ্চন, চোপড়া, রোশন ও খানদের মতো তারকাদের সারিতে নাম ওঠায় স্বভাবতই আনন্দে আটখানা বিপাশা। এ সাফল্যে উচ্ছ্বসিত বিপাশা এক টুইটার বার্তায় লিখেছেন, ‘টুইটারে আমার ১০ লাখ অনুসারী! ভাবতেই আনন্দে মন ভরে যাচ্ছে। নিজেকে অনেক বেশি ভাগ্যবান মনে হচ্ছে। আমাকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।’