টুইটারে বিবারকে হটিয়ে পেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেটি পেরি
কেটি পেরি

জাস্টিন বিবারকে হটিয়ে দিয়ে টুইটারের সবচেয়ে জনপ্রিয় তারকা নির্বাচিত হয়েছেন কেটি পেরি। টুইটারের সবচেয়ে বেশি অনুসারী এখন পেরির। বিবারের অনুসারী চার কোটি ৬৪ লাখ ৭০ হাজার। পেরির অনুসারীর সংখ্যা এখন চার কোটি ৬৪ লাখ ৮০ হাজার!
লেডি গাগার দুই বছরের ‘রাজত্বে’র অবসান ঘটিয়ে নয় মাস আগে টুইটারের সবচেয়ে বেশি অনুসারীর মালিক হয়ে যান বিবার। সেই রাজত্বেরও অবসান হলো পেরির হাতে। এর আগে পেরি ফেসবুকেও ভক্তসংখ্যায় বিবারকে পেরিয়ে গিয়েছিলেন। ফেসবুকে বিবারের ভক্ত পাঁচ কোটি ৭২ লাখ ৮০ হাজার। পেরির ভক্ত এখন পাঁচ কোটি ৯২ লাখ ৬০ হাজার। সামাজিক মিডিয়া কবজা করতে পেরি সুকৌশলে মাঠে নেমেছিলেন। পেলেন তারই ফল। পিটিআই।