টুইটারে মিলিয়নিয়ার শাহরুখ খান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুদে ব্লগিংয়ের ওয়েবসাইট টুইটারের ওপর থেকে একবার মুখ ফিরিয়ে নেওয়ার কথা বলেছিলেন শাহরুখ খান। জানিয়েছিলেন, এই সামাজিকতায় কিঞ্চিৎ অরুচি আছে তাঁর। কিন্তু সেই টুইটারেই নতুন মাইলফলক পেরিয়ে গেলেন তিনি। বলিউডের এই তারকা অভিনয়শিল্পীর টুইটার অ্যাকাউন্টে এখন ফলোয়ারের সংখ্যা ১০ লাখ! ভক্তদের এই ভালোবাসার ‘নজরদারি’তে স্বভাবতই আনন্দিত শাহরুখ। টুইটারেই জানালেন সে কথা, ‘সম্মানিত বোধ করছি...ধন্যবাদ সবাইকে। ভালোবাসা সবার জন্য।’ তবে শাহরুখের আগে ভারতীয়দের মধ্যে শচীন টেন্ডুলকার, প্রিয়াংকা চোপড়া ও শহীদ কাপুরের মতো তারকারা টুইটারে লাখের ঘর ছুঁয়ে ফেলেছেন। ওয়েবসাইট।