টুইটারে লেডি গাগার রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট টুইটারে জনপ্রিয়তার রেকর্ড গড়েছেন মার্কিন পপগায়িকা লেডি গাগা। সম্প্রতি টুইটারে তাঁর অনুসারীর সংখ্যা ২৪ মিলিয়ন ছাড়িয়ে গেছে। লেডি গাগাই প্রথম ব্যক্তি, যিনি টুইটারে ২৪ মিলিয়ন অনুসারীর মাইলফলক অতিক্রম করলেন।টুইটারে অনুসারীসংখ্যার হিসাবে লেডি গাগার ঠিক পরের অবস্থানেই রয়েছেন কানাডিয়ান পপগায়ক জাস্টিন বিবার। টুইটারে তাঁর অনুসারীর সংখ্যা ২১ মিলিয়নের ওপরে। ১৯ মিলিয়নের বেশি অনুসারী নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন মার্কিন গায়িকা ও অভিনেত্রী কেটি পেরি। তাঁর পরের অবস্থানে রয়েছেন আরেক গায়িকা ও অভিনেত্রী রিয়ান্না, যাঁর অনুসারীর সংখ্যা ১৮ মিলিয়নের ওপরে। পঞ্চম অবস্থানে আছেন মার্কিন পপগায়িকা ব্রিটনি স্পিয়ার্স। তাঁর অনুসারীর সংখ্যা ১৬ মিলিয়নের কিছু বেশি।পরবর্তী অবস্থানগুলোতে রয়েছেন যথাক্রমে কলম্বিয়ান পপগায়িকা শাকিরা (প্রায় ১৬ মিলিয়ন), মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা (১৫ মিলিয়ন), মার্কিন টিভিব্যক্তিত্ব ও অভিনেত্রী কিম কার্দাসিয়ান (১৪ মিলিয়ন) এবং মার্কিন গায়িকা টেইলর সুইফট (১৩ মিলিয়ন)।এ ছাড়া ১২ মিলিয়নের বেশি অনুসারী নিয়ে দশম অবস্থানে রয়েছে ভিডিও-শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব।