টুইটারে শাহরুখের অনুসারী ৮০ লাখ

সম্প্রতি ‘বলিউড বাদশাহ’ শাহরুখ খানের টুইটার অনুসারীর সংখ্যা ৮০ লাখ ছাড়িয়ে গেছে৷ এর মধ্য দিয়ে টুইটার অনুসারীর সংখ্যার ভিত্তিতে বলিউডের তারকাদের মধ্যে দ্বিতীয় স্থান দখল করলেন কিং খান৷ ৯০ লাখেরও বেশি অনুসারী নিয়ে টুইটার রাজার আসন দখল করে রেখেছেন ‘শাহেনশা’ অমিতাভ বচ্চন৷
টুইটার অনুসারীর সংখ্যার বিবেচনায় শাহরুখের নিকটতম প্রতিদ্বন্দ্বী আমির খান ও সালমান খান৷ তাঁদের দুজনেরই অনুসারীর সংখ্যা ৭০ লাখের ওপরে৷ সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ওয়ান ইন্ডিয়া৷
৮০ লাখ টুইটার অনুসারীর সবাইকে ধন্যবাদও জানান শাহরুখ৷
টুইটারে নিয়মিত নিজের ভাবনা, শুটিংয়ের খবর, ভ্রমণ-পরিকল্পনাসহ ব্যক্তিগত জীবনের খঁুটিনাটি অনেক বিষয় ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেন শাহরুখ৷ তাঁর বেশির ভাগ টুইটে পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর গভীর সখ্যের বিষয়টি স্পষ্ট ফুটে ওঠে৷ বিশেষ করে তিন সন্তান আরিয়ান, সুহানা ও আবরামকে নিয়ে প্রায়ই শাহরুখের আবেগঘন মন্তব্য তাঁর ভক্তদের মন ছঁুয়ে যায়৷