টুইটারে সপ্তম শাকিরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ফুটবলে ‘ওয়াকা ওয়াকা’ গেয়ে নিজের জনপ্রিয়তাকে কয়েক গুণ বাড়িয়ে নিয়েছিলেন কলম্বীয় গায়িকা শাকিরা। এবার মাইক্রোব্লগিং সাইট টুইটারে জনপ্রিয়তার শীর্ষ তালিকায় ঢুকে পড়েছেন তিনি। গত সোমবার শাকিরার মুখপাত্র জানান, টুইটারে শাকিরার প্রায় ৭০ লাখ ৪২ হাজার অনুসারী আছে। সে হিসেবে তিনি হচ্ছেন টুইটারে বিশ্বের সপ্তম জনপ্রিয় ব্যক্তি বা তারকা। অপরাহ উইনফ্রে, অ্যাস্টন কুচার, টেইলর সুইফটের মতো তারকাদের টপকে শাকিরা এই স্থান করে নিলেন। টুইটারে অনুসারীর সংখ্যার দিক বিবেচনায় শাকিরার থেকে এগিয়ে আছেন লেডি গাগা, জাস্টিন বিবার, বারাক ওবামা, কেটি পেরি, ব্রিটনি স্পিয়ার্স ও কিম কারদাশিয়ান। ফেসবুকে কলম্বিয় এই সংগীত শিল্পীর ৩ কোটি ৮০ লাখ ভক্ত আছে এবং ইউটিউবে তাঁর ভিডিও গান ১০০ কোটিরও বেশিবার দেখা হয়েছে। ওয়েবসাইট।