টুকরো খবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ
রাজনীতি অভিনয়জীবনের মোড়ই ঘুরিয়ে দিয়েছিল ক্যাটরিনা কাইফের। দারুণ আলোড়ন ফেলা ছবিটির সিক্যুয়েল আসছে, যে ছবিতে স্বামীর অপ্রত্যাশিত মৃত্যুতে হুট করে রাজনীতিতে নেমে পড়া ইন্দুকে প্রধানমন্ত্রী হতে দেখা যাবে। রাজনীতি-তে জুটি বেঁধে কাজ করলেও রাজনীতি টু-তে রণবীর-ক্যাটরিনা জুটি থাকছে না বলেই শোনা যাচ্ছে।

সাইফ আলী খান
সাইফ আলী খান

সাইফ আলী খান
২০১২ সালের একটি মামলায় আদালতে হাজির হওয়ার নির্দেশ পেয়েছিলেন সাইফ আলী খান। সেই নির্দেশ অমান্য করায় পরবর্তী শুনানিতে তাঁকে হাজির হওয়ার ‘শেষ সুযোগ’ দিয়েছেন আদালত। যদিও এই অভিনেতার আইনজীবী বলেছেন, দেশের বাইরে শুটিংয়ে থাকায় সাইফের পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়।

এমরান হাশমি
এমরান হাশমি

এমরান হাশমি
মিস্টার ইন্ডিয়ার পর আরেকজন অদৃশ্য সুপারহিরো পাচ্ছে বলিউড। মিস্টার এক্স নামের ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন এমরান হাশমি। ছবিতে ব্যাংক ডাকাতিও করতে দেখা যাবে তাঁকে। মজা করে হাশমি বলেছেন, ব্যাংক ডাকাতি করা তাঁর আশৈশব স্বপ্ন!

হ্যালি বেরি
হ্যালি বেরি

হ্যালি বেরি
শৈশবটা একদমই স্মৃতিমধুর ছিল না হ্যালি বেরির। তাঁর মাকে সব সময় বাবার হাতে শারীরিকভাবে নির্যাতিত হতে দেখেছেন। এটি মানসিকভাবে তাঁর অনেক ক্ষতি করেছে বলে স্বীকার করলেন এই অভিনেত্রী। বললেন, ‘আমি কাউকে স্বামী হিসেবে বরণ করি না এই জন্য যে সে আমাকে মারবে, কিন্তু আমার মা তা-ই করেছিল।’
গ্রন্থনা: রাজীব হাসান