টুকরো খবর

সোনাক্ষী সিনহা
একপাল সাঙ্গপাঙ্গ নিয়ে মুম্বাইয়ের ব্যস্ত রাস্তায় সোনাক্ষী সিনহা। রীতিমতো বিক্ষোভ করছেন! কারণ কী? না, ভয় পাওয়ার কিছু নেই। নতুন ছবি আকিরার শুটিংয়ের একটি দৃশ্যের জন্য পথে নামতে হয়েছিল সোনাক্ষীকে।
হুমা কুরেশি
অনলাইনে পুরোনো জিনিস কেনাবেচা এখন খুবই জনপ্রিয়। তাই বলে তারকাদেরও পুরোনো জিনিস বেচার বিজ্ঞাপন দিতে হবে? এতই টাকার আকাল! হুমা কুরেশি তাঁর পুরোনো ফোন বিক্রির বিজ্ঞাপন টুইট করলে এই প্রশ্নই জাগে। পরে অবশ্য জানা গেছে, ফোনটা বিক্রি করে এই টাকা শুভ কোনো কাজেই ব্যয় করবেন তিনি।
রিজ উইদারস্পুন
মাফিয়াদের সঙ্গে যোগাযোগ আছে রিজ উইদারস্পুনের! শুধু তা-ই নয়, তাঁরা তাঁর ঘনিষ্ঠ বন্ধু! ঘাবড়াবেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে উইদারস্পুন বলেছেন তাঁর খুব কাছের কিছু বান্ধবী আছে, যাঁদের তিনি ‘সাদার্ন মাফিয়া’ নামে ডাকেন।
অ্যাশটন কুচার
অ্যাশটন কুচারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন অভিনেতা স্কট ইস্টউড। এই অভিনেতার দাবি, ডেমি মুরের সঙ্গে প্রতারণা করেছেন কুচার। কুচার-মুরের ষষ্ঠ বিবাহবার্ষিকীর রাতটাতেই নাকি অন্য এক নারীর সঙ্গে কাটিয়েছেন। সেই নারী আর কেউ নয়, ইস্টউডের বান্ধবী!